মার্কিন কংগ্রেসে বিল পাস

ইসরাইলকে বয়কটের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নতুন বিল পাস

ইসরাইলকে বয়কটের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নতুন বিল পাস
ছবি: সংগৃহীত।

ইসরাইলকে বয়কট করা এবং শিক্ষার্থীদের ইসরাইল সফরে বাধা দেওয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রেখে একটি বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস।

রিপাবলিকানদের সমর্থনে উত্থাপিত ‘প্রটেক্ট ইকোনমিক অ্যান্ড অ্যাকাডেমিক ফ্রিডম অ্যাক্ট’ নামের বিলটি ২৩৭-১৬৯ ভোটে পাস হয়। এখন এটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।

বিজ্ঞাপন

রিপাবলিকান কংগ্রেসওম্যান ভার্জিনিয়া ফক্স বলেন, ‘কলেজ ক্যাম্পাসগুলো থেকে ইহুদিবিদ্বেষ অবশ্যই নির্মূল করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আজ প্রতিনিধি পরিষদ একটি স্পষ্ট বার্তা দিয়েছে—কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যদি ক্ষতিকর বিডিএস (বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস) আন্দোলনের কাছে নতি স্বীকার করে, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে। এর শুরু হচ্ছে এই দ্বিদলীয় আইন দিয়ে।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন