ফিলিস্তিন ও ইরানে চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। যুদ্ধ বন্ধ করতে কংগ্রেসে আইন পাসের ওপর জোর দেন তিনি।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ফিলিস্তিন ও ইরানসহ বিভিন্ন অঞ্চলে আমাদের বোমা নিরীহ নারী ও শিশুদের হত্যা করছে।’
রামিরেজ আরো বলেন, ‘আমাদের ক্ষমতা পুনরুদ্ধার করতে ও এই অন্তহীন যুদ্ধের অবসান ঘটাতে কংগ্রেসকে ‘ব্লক দ্য বম্বস অ্যাক্ট’ পাস করতে হবে।’
তার মতে, ‘ট্রাম্প ও হেগসেথের যুদ্ধাপরাধের প্রতি কংগ্রেস আর চোখ বন্ধ করে থাকতে পারে না।’
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে বহু বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ফিলিস্তিনে ইসরাইলি হামলায় সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


