আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা মালয়েশিয়ার

আমার দেশ অনলাইন

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা মালয়েশিয়ার
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে জানিয়েছেন দেশটির রুলার্স’ সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় রুলার্স’ কনফারেন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দেশজুড়ে ২৯টি স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হলেও সেদিন তা দেখা যায়নি। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টেলিভিশন ভাষণে সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ বলেন, শাসকদের সম্মতিক্রমে মালয়েশিয়ার সব রাজ্যে হরি রায়া আইদিলফিতরি উদযাপনের তারিখ ২১ মার্চ শনিবার নির্ধারণ করা হয়েছে।

মালয়েশিয়ার মুসলমানরা গত ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন করে আসছেন।

এর আগে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, যদি হরি রায়া শনিবারে অনুষ্ঠিত হয়, তাহলে পরদিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে।

এছাড়া হরি রায়া উপলক্ষে সারা দেশে টোল ফিতে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এই ছাড় গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়ে আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে।

মালয়েশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হরি রায়াকে ঘিরে ব্যস্ত সময়ে প্রধান সড়ক ও এক্সপ্রেসওয়েগুলোতে প্রায় ৩.৪৯ মিলিয়নের বেশি যানবাহন চলাচল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন