লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা
ছবি: আমার দেশ

নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে রুমিয়া বেগম নামে এক নারী আত্মহত্যা করছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুমিয়া বেগম (৬৫) লালপুর উপজেলার চক বাদেকুল গ্রামের মৃত এরশাদ সরদারের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে রোববার সকাল ৯টায় নিজ বাড়ির শয়নকক্ষের সামনে বমি করতে থাকেন রুমিয়া বেগম। এ সময় পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানান। পরে স্বজনরা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম রাত সোয়া ১০টায় জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন