গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চক্রান্ত মানবে না ব্রিকস নেতারা

গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চক্রান্ত মানবে না ব্রিকস নেতারা

গাজা থেকে জোর করে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চক্রান্ত তারা কখনোই মেনে নেবেন না ব্রিকস সম্মেলনে যোগদানকারী বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এদের মধ্যে রয়েছেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অন্যরা।

বিজ্ঞাপন

তারা স্পষ্ট জানিয়েছেন, গাজা থেকে জোর করে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চক্রান্ত তারা কখনোই মেনে নেবেন না। এ নিয়ে যে কোনো চক্রান্তের তীব্র বিরোধিতা করেছেন ব্রিকস নেতারা। সেখানে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। এমনকি যুদ্ধের মাঝেও বেসামরিক মানুষ ও পারমাণবিক কেন্দ্রে যাতে হামলা না হয়, সে বিষয়ে তারা সতর্ক করেছেন।

এ ছাড়া গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং কোনো শর্ত ছাড়াই দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। ফিলিস্তিন সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই রাষ্ট্র নীতির প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করা হয়েছে এ সম্মেলনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন