মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি নিয়ে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আরাগচি বলেন, ‘এই সিনেমা আমাদের পরিচিত। মার্কিন নিষেধাজ্ঞা প্যাকেজ একই সিনেমা বারবার দেখার মতো’।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র বার বার নিষেধাজ্ঞা দিচ্ছে। এটা নতুন কিছু নয়। আমরা জানি, কীভাবে এটি মোকাবিলা করতে হবে।’

বিজ্ঞাপন

‘ট্রাম্পের আমলের এই ‘এই হুমকি বা ধমক’ আগের মার্কিন প্রশাসনগুলোর সময়ের চেয়ে ভিন্ন কিছু নয়।

এরআগে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প যেকোনো দেশের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সমঝোতায় পৌঁছানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এখন তাদের অভূতপূর্ব মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হবে।

সেইসঙ্গে তিনি ইরানের সঙ্গে বাণিজ্যকারী যেকোনো দেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি বলেন, যেসব দেশ তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানের জন্য কোনো ধরনের জীবনরেখা বা সহায়তার সুযোগ করে দেবে, তাদের নিজেদেরই ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন