ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্ষার্থী, নিহত ২

ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্ষার্থী, নিহত ২
ছবি: এএফপি

ফিলিপাইনের জামবোয়াঙ্গা শহরের একটি স্কুলের শ্রেণিকক্ষে গুলি চালিয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শহরের মেয়র খাইমার আদান ওলাসো ডিজেডএমএম রেডিওকে বলেন, নিহত দুজনই ওই স্কুলের শিক্ষার্থী। নিহত ব্যক্তিদের মধ্যে গুলি চালানো শিক্ষার্থীও রয়েছে।

আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চেং জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কুলটি ঘিরে ফেলার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি আন্তেনিও ডি জামবোয়াঙ্গা হাই স্কুলে ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরাও জানিয়েছেন, গুলি চালানো শিক্ষার্থী সপ্তম শ্রেণিতে পড়ত।

তবে ওই শিক্ষার্থী কীভাবে অস্ত্র পেল এবং সেটি নিয়ে কীভাবে শ্রেণিকক্ষে ঢুকল, তা এখনো জানা যায়নি। গুলি চালানোর কারণ বা তার উদ্দেশ্য সম্পর্কেও পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন