শায়েস্তাগঞ্জে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা সম্পন্ন, সনদ বিতরণ

শায়েস্তাগঞ্জে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা সম্পন্ন, সনদ বিতরণ

‘নাটকে গড়ি সৃজনশীল প্রজন্ম’ স্লোগান সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর আয়োজনে নাটকের মৌলিক বিষয়ের ওপর তিন দিনব্যাপী ‘নাট্য কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেশমঞ্চ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনয়শিল্পী, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা সাইফুল জার্নাল। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুরের সৈয়দ সাঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, অভিনয় ও বাচিকশিল্পী নাসরিন আক্তার। তিন দিনব্যাপী এই নিবিড় কর্মশালায় অংশগ্রহণকারীরা নাটকের মৌলিক বিষয়, অভিনয়শৈলী ও বাচিক চর্চা সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁইয়ের সভাপতিত্বে এবং কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রশিক্ষক নাসরিন আক্তার, সাইফুল ইসলাম জার্নাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান, জিতু আহমেদ মাখন, আজদু নিয়াজসহ আরো অনেকে।

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে নাট্যচর্চার বিকাশ ঘটানো এবং তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন