কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি তাহসিন নামের একটি ফিশিং বোট নাজিরের টেক সোনাদিয়া পয়েন্টের হারির মুখ নামক স্থানে ডুবে যায়। এ দুর্ঘটনায় বোটে থাকা আটজন মাঝিমাল্লার মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও অপর চারজন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সোনাদিয়া চর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে ।
একজনের পরিচয়Ñ ফয়েজ আহমদ, পিতা মোক্তার হোসেন, সাং-খোন্দকারপাড়া, কুতুবজোম। অপরজনের নামÑ সাইফুল ইসলাম, পিতা সোহাগ মিয়া, সাং মেহেরিয়াপাড়া, কুতুবজোম। তাছাড়া এখনো দুজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে নাজিরের টেক সোনাদিয়া পয়েন্টের হারির মুখ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত ফিশিং বোটটি স্থানীয় কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে ফরিদ আলম মাঝির মালিকানাধীন বোট। নিখোঁজ মহিবুল্লাহ, নুরুল আলমকে উদ্ধারে চেষ্টা চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

