জাতিসংঘে ড. খলিলুর রহমান

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

গাজার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে, যার মধ্যে হাজার হাজার নিষ্পাপ শিশু রয়েছে। প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সুদান, ইউক্রেন, মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি গাজায় চলমান আগ্রাসন জনপদকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতেও সেখানে অতি প্রয়োজনীয় মানবিক সহায়তার মাত্র সামান্য অংশই পৌঁছানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

গাজাসহ বৈশ্বিক সংকটগুলোর বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সংকটগুলোর ভৌগোলিক বা রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু জাতিসংঘের সনদের আওতায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার অঙ্গীকার কখনোই আলাদা হতে পারে না।

ড. খলিলুর রহমান বলেন, বিশ্ববাসীর আস্থা ধরে রাখতে হলে আন্তর্জাতিক মানবিক আইন, মানবাধিকারের নীতি এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক বা সুবিধাজনকভাবে প্রয়োগ করা যাবে না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন