হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের বিষয়ে সব বিকল্প খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভিট বলেন, ‘তাদের (ইরানের) সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য আমরা ‘অপারেশন এপিক ফিউরি’ চালিয়েছি। এখন তাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমাদের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’চালানো হচ্ছে।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। প্রেসিডেন্ট যতক্ষণ না মনে করবেন, ইরান অর্থবহ আলোচনায় বসতে প্রস্তুত—ততক্ষণ পর্যন্ত এই চাপ অব্যাহত থাকবে।’
লেভিট আরো জানান, এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে অর্থবহ আলোচনায় বসার কোনো আগ্রহ দেখা যায়নি। তাই ইরানকে নিয়ে পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


