চাঁদপুরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে সপরিবারে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় পিন্টু দাসের স্ত্রী রিমি ও ২ ছেলে তার সঙ্গে ছিলেন।
শুক্রবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার এসআই কালামের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী পিন্টু প্রায় ১০ দিন আগে বেশ কিছু গ্রাহকের জমা রাখা স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।
গত দুই দিন বিভিন্ন জাতীয় এবং স্থানীয় মিডিয়ায় সংবাদ প্রকাশের পর সারা দেশে বিষয়টি নিয়ে প্রায় তোলপাড় লেগে যায়।
পরে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। একপর্যায়ে তাদের উদ্ধারের জন্য চিরুনি অভিযান শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম জানান। তিনি আমার দেশ-কে বলেন, দুই দিন অভিযানের পর অবশেষে আমরা সফল হয়েছি।
মূলত মানুষের বন্ধকি ঋণের চাপেই তিনি সপরিবারে আত্মগোপনে চলে গেছেন। আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্যের জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

