ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের কোটামোবাগু শহরে ড্র্যাগ রেসিং প্রতিযোগীতা চলাকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ওপর উঠে গেলে আটজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
কমপাস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আয়োজিত প্রতিযোগিতায় ফিনিশিং লাইন অতিক্রম করার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ওপর উঠে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ড্র্যাগ রেসিং প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় গাড়িটির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় মোট ৩৩৭টি গাড়ি নিবন্ধিত হয়েছিল।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


