আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অভিযানে আফগান বাহিনীর ২৯৭ সেনা নিহত: দাবি পাকিস্তানের

আমার দেশ অনলাইন

অভিযানে আফগান বাহিনীর ২৯৭ সেনা নিহত: দাবি পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একজন মুখপাত্র জানিয়েছেন, দেশটির অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছে। এছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। অভিযানে আফগানিস্তানের ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের এই দাবির কথা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টোলো নিউজের বরাত দিয়ে জানিয়েছে।

এর আগে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, ২৭৪ আফগান সেনা নিহত হয়েছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন