গ্যাস পাইপলাইন নিয়ে চীন-রাশিয়া সমঝোতা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গ্যাস পাইপলাইন নিয়ে চীন-রাশিয়া সমঝোতা
গ্যাস পাইপলাইন নিয়ে সমঝোতা হয়েছে চীন ও রাশিয়া। ছবি: বিবিসি বাংলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী জানিয়েছেন, রাশিয়া ও চীন ‘পাওয়ার অব সাইবেরিয়া ২’ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে একটি সাধারণ সমঝোতায় পৌঁছেছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে রাশিয়া থেকে প্রতিবছর সর্বোচ্চ ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি রয়েছে। তবে ইতোমধ্যেই একটি সমঝোতা তৈরি হয়েছে।’

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভস্তি এ তথ্য জানিয়েছে।

তিনি আরো জানান, চীন ও রাশিয়ার এই সমঝোতার মধ্যে পাইপলাইনের রুট এবং নির্মাণ পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য বা সময়সূচি প্রকাশ করা হয়নি।

সূত্র: বিবিসি বাংলা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন