চীন ও রাশিয়া তাদের যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত গোল্ডেন ডোম প্রকল্প এবং মহাকাশে অস্ত্র স্থাপনের সম্ভাবনাও নিন্দা জানিয়েছে।
বেইজিংয়েচীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবংরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের পর এই বিবৃতি প্রকাশিত হয়।
গোল্ডেন ডোম ব্যবস্থাটি ইসরাইলের পরিচিত আয়রন ডোম মডেলের ভিত্তিতে তৈরি এবং শুরুতে ‘আইরন ডোম অব আমেরিকা’ নামে পরিচিত ছিল। এটি একটি পরিকল্পিত বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হবে।
তবে ইসরাইলের আয়রন ডোমের তুলনায় গোল্ডেন ডোম পুরো পৃথিবীকে অন্তর্ভুক্ত করবে, যা কক্ষপথে অবস্থানরত কয়েক হাজার উপগ্রহের সমন্বয়ে পরিচালিত হবে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের প্রযুক্তি “কৌশলগত স্থিতিশীলতার জন্য স্পষ্ট হুমকি তৈরি করে”।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি মহাকাশে সংঘাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায়, মহাকাশের সামরিকীকরণে অবদান রাখে এবং এটিকে সশস্ত্র সংঘর্ষের ক্ষেত্র হিসেবে রূপান্তরের দিকে ঠেলে দেয় যা মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের নীতির পরিপন্থি… এবং ইতোমধ্যেই কঠিন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে”।
সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


