যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে বড় প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন দোহার ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের সময় চীন সরাসরি ইরানকে সামরিকভাবে সহায়তা দেয়নি। কারণ, এতে জড়িয়ে পড়ার ঝুঁকি ও সম্ভাব্য পরিণতি অত্যন্ত ব্যয়বহুল হতে পারত। তবে একই সঙ্গে বেইজিং ইরানকে পুরোপুরি একা ছেড়েও দেয়নি।
সেলুমের ভাষায়, চীন এমন একটি পরিস্থিতি তৈরি হতে দিতে চায়নি, যাতে আন্তর্জাতিক ব্যবস্থায় শুধু যুক্তরাষ্ট্রই এককভাবে প্রভাব বিস্তার করছে বলে মনে হয়।
তিনি জানান, ইরানের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে চীন ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে ইরানকে চাপে ফেলার প্রচেষ্টায় বিরোধিতা করেছে বেইজিং।
তবে আপাতত চীন সরাসরি সামরিক সহায়তা দেবে বলে তিনি মনে করেন না। যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু চীনা কোম্পানি প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন এই বিশ্লেষক।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে