ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথিদের উপপররাষ্ট্রমন্ত্রী আবদুলওয়াহিদ আবু রাস।
তার দাবি, সামরিক পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর ইরানের জনগণের ওপর চাপ তৈরিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে ওয়াশিংটন।
সানাভিত্তিক বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আবু রাস বলেন, সামরিক পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞার দিকে গেছে। এটি ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ।
সাবা নিউজের প্রতিবেদনে আরো বলা হয়, আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন এই হুথি নেতা। ইরানি জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন অন্যায় পদক্ষেপ বাস্তবায়নে কোনো দেশকে হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হতে তিনি আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণার পরই হুথিদের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এল।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

