ইরানে হামলা ‘একতরফা’ সামরিক পদক্ষেপ, প্রত্যাখ্যান স্পেনের প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

ইরানে হামলা ‘একতরফা’ সামরিক পদক্ষেপ, প্রত্যাখ্যান স্পেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের “একতরফা” সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ উত্তেজনা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও অনিশ্চিত ও বৈরী করে তুলছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সানচেজ একই সঙ্গে ইরান সরকার ও রেভল্যুশনারি গার্ডের কর্মকাণ্ডও প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, `আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমনের দাবি জানাই এবং আন্তর্জাতিক আইনের পূর্ণ সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন