সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে ‘সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর’ (সোস)-এর উদ্যোগে শহরের বন্ধন কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোসফেক উল হাসান লুমেন এবং দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ ফারজানা আফরোজ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজু। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাহাবাজ উদ্দিন সবুজ, মোর্শেদ আলম ও শিল্পী আক্তার। সঞ্চালনা করেন নুরুজ্জামান স্বাধীন।

আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন