তেলের দাম বাড়ায় ইউরোপের এয়ারলাইন লুফথানসার ২০,০০০ ফ্লাইট বাতিল

আমার দেশ অনলাইন

তেলের দাম বাড়ায় ইউরোপের এয়ারলাইন লুফথানসার ২০,০০০ ফ্লাইট বাতিল

জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ইউরোপের বৃহত্তম এয়ারলাইন গ্রুপ ডয়েচে লুফথানসা এজি তাদের গ্রীষ্মকালীন সূচি থেকে ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে জেট ফুয়েলের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় এই “অলাভজনক” ফ্লাইটগুলো বাতিল করা হচ্ছে। এতে মোট ফ্লাইট সক্ষমতার প্রায় ১ শতাংশ কমে যাবে এবং প্রায় ৪০ হাজার টন জেট ফুয়েল সাশ্রয় হবে।

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লুফথানসা এর আগেই তাদের আঞ্চলিক ইউনিট সিটি‌লাইন বন্ধ এবং জ্বালানি বেশি খরচ করে এমন ২৭টি পুরনো বিমান গ্রাউন্ড করার ঘোষণা দিয়েছিল। এছাড়া কম খরচের অপারেশন বাড়াতে তারা সিটি এয়ারলাইনস এবং ডিসকভার এয়ারলাইনস-এর মতো ইউনিটে আরও ফ্লাইট স্থানান্তরের পরিকল্পনা করছে।

এদিকে বিমান খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়াম লিমিটেড জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী এয়ারলাইন সক্ষমতা প্রায় ৩ শতাংশ কমেছে, কারণ প্রায় সব বড় এয়ারলাইনই ফ্লাইট কমাচ্ছে।

লুফথানসা আরও জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে প্রশাসনিক পর্যায়ে প্রায় ৪ হাজার চাকরি কমানোর পরিকল্পনা করছে, যাতে ব্যয় কমিয়ে লাভজনকতা বাড়ানো যায়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...