নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার।

গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

পেতের মাগিয়ার বলেন, ‘যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কেউ আমাদের ভূখণ্ডে প্রবেশ করেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে নিতে হবে।’

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুর ডানপন্থি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।

২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সূত্র: সিএনএন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন