বোচাগঞ্জে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

বোচাগঞ্জে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
ছবি: আমার দেশ

দিনাজপুরের বোচাগঞ্জে টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে পড়ে নেহা রানী রায় (দেড় বছর) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের দেওখাড়া গ্রামে এ ঘটে। নিহত নেহা ওই গ্রামের গোপাল চন্দ্র রায়ের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির আঙিনায় খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে নেহা টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ ইবনে এনাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ছুটিতে থাকায় বর্তমানে থানার দায়িত্বে থাকা এসআই মহুবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুর চাচা নবীন চন্দ্র রায় বলেন, অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা শিশুটির সৎকারের ব্যবস্থা করেছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন