ট্রাকের চেচিসে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১

ট্রাকের চেচিসে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১
ট্রাকের চেচিসে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১। ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. আশিকুর রহমানে নেতৃত্বে এসব ইয়াবা আটক করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন