সংঘাত নিরসনে কূটনীতির আহ্বান, ইরান-ইতালি পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

আমার দেশ অনলাইন

সংঘাত নিরসনে কূটনীতির আহ্বান, ইরান-ইতালি পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ইতালি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচির সঙ্গে এই আলোচনা করেন। তারা বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তাজানি জানান, দুই পক্ষ ইরানে চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি পরিস্থিতির আরো অবনতি রোধে জরুরি ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি একটি চুক্তির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার গুরুত্বের ওপর জোর দেন। তিনি সতর্ক করে বলেন, এই অচলাবস্থা খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর, বিশেষ করে আফ্রিকায়, নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরো বলেন, ‘আমি স্পষ্টভাবে নিশ্চিত করেছি যে ইতালির জন্য, সামরিক উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নয়ন একটি রেড লাইন, যা এই অঞ্চলে একটি বিপজ্জনক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু করার বাস্তব ঝুঁকি তৈরি করে।’

এছাড়া তাজানি ইরানকে হিজবুল্লাহর ওপর তাদের প্রভাব ব্যবহার করে ইসরাইলের বিরুদ্ধে হামলা বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে লেবাননে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন।

তিনি আরো বলেন, ‘ইতালি শান্তির জন্য প্রতিটি আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতে, সকল অংশীদারদের সাথে সংলাপের পথ খোলা রাখতে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বৃদ্ধিতে ক্রমবর্ধমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...