তুরস্ক সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। এ সফরে দেশটির আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেওয়ার পাশাপাশি ইস্তাম্বুলে বিনিয়োগসংক্রান্ত আলোচনায় অংশ নেবেন তিনি।
লন্ডনে তুরস্কের একটি রেস্তোরাঁয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নিজের সফর পরিকল্পনার কথা জানান সাদিক খান।
সফর নিয়ে নিজের আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, ইস্তাম্বুলের ঐতিহাসিক ও বিখ্যাত গ্র্যান্ড বাজার ঘুরে দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। পাশাপাশি শহরটির ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ায় নামাজ আদায়েরও আগ্রহ প্রকাশ করেন লন্ডনের এই মেয়র।
সফরে কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ এবং বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি তুরস্কের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ঘুরে দেখার সুযোগও নিতে চান সাদিক খান।
সূত্র: ইয়েনি শাফাক
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


