আবার কমল জ্বালানি তেলের দাম

আবার কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ অব্যাহত থাকা এবং জি৭ জোটের কৌশলগত মজুত থেকে জরুরি তেল ছাড়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। তবে সৌদি আরবের অবকাঠামোয় হুথিদের হামলা অব্যাহত থাকায় উপসাগরীয় নৌপথ নিয়ে এখনো সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০০ ডলার ২৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১১ সেন্ট বা ০.১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৩ সেন্টে নেমে আসে।

সোমবার প্রকাশিত সমুদ্রপথে জাহাজ চলাচলের তথ্য তেলের সরবরাহ পরিস্থিতিতে স্বস্তির ইঙ্গিত দিয়েছে। তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে চার দিনে মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহনের পরিমাণ সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় বেশি ছিল।

এতে বোঝা যাচ্ছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি পরিবহনের পথগুলো এখনো সচল রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মধ্যেও অঞ্চলটির তেল সরবরাহ অব্যাহত রয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন