যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান

যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান
ছবি: সংগৃহীত।

ছয় বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাস করার পর অবশেষে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনের বাইরে একটি ব্যক্তিগত বাসভবনে স্থানান্তরিত হচ্ছেন তারা।

এই দম্পতির সন্তান সাত বছর বয়সি প্রিন্স আর্চি এবং পাঁচ বছর বয়সি প্রিন্সেস লিলিবেট সেপ্টেম্বরে একটি ব্রিটিশ স্কুলে ভর্তি হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ব্রিটিশ রাজা চার্লসকে এই স্থানান্তরের কথা জানানো হয়। প্রিন্স হ্যারি বা মেগান কারোরই রাজপরিবারের সক্রিয় সদস্য হিসেবে তাদের ভূমিকা পুনরায় শুরু করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।

হ্যারি-মেগান দম্পতি ও তাদের সন্তানেরা এ বছরের জুলাই মাসে রাজার হাইগ্রোভের বাড়িতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। জানা গেছে, সেখানে এই স্থানান্তরের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

গত সপ্তাহে রাজা চার্লসকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

রাজপরিবারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়াই হ্যারি ও মেগান নিজ নিজ সাধারণ পরিচয় বজায় রাখবেন। চার্লসও তাদের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং নাতি-নাতনিদের সঙ্গে আরো বেশি ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে যুক্তরাজ্যে হ্যারি ও মেগানের নিরাপত্তা ইস্যুটি এখনো একটি বড় আলোচনার বিষয়।

এর আগে, ২০২০ সালে যুক্তরাজ্যের রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন প্রিন্স হ্যারি। ক্যালিফর্নিয়ায় থাকতে শুরু করেন তারা।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন