হাঙ্গেরিতে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১০

হাঙ্গেরিতে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১০

হাঙ্গেরির এক মহাসড়কে পোল্যান্ডের নিবন্ধিত একটি বাস উল্টে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার ও পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

বিজ্ঞাপন

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, রাত ১টার দিকে (শনিবার গ্রিনিচ মান সময় ২৩০০) রাজধানী বুদাপেস্টের পূর্বদিকে মেসোকেরেস্তেসের কাছে এম-৩ মহাসড়কে বাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন