ফেনীর লালপোলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় বুরো বাংলাদেশ-এর আব্দুর রউফ (৩৪) নামে এক শাখা ব্যবস্থাপক নিহত হয়েছেন। এ ঘটনায় আখতারুজ্জামান (৩৫) নামে সংস্থাটির অপর এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুর রউফ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কুমারকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বুরো বাংলাদেশ-এর একটি শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
আহত আখতারুজ্জামান রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা এলাকার মুসলিম ব্লকের শাহীদুল ইসলামের ছেলে। তিনি ওই শাখায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত।
হাসপাতালের চিকিৎসক ডা. রুহুল মোহসেন সুজন জানান, হাসপাতালে নেওয়ার পথেই আব্দুর রউফের মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

