তিতুমীর থেকে জুলাই, প্রতিরোধের ইতিহাস চর্চায় ডাকসুর উদ্যোগ

তিতুমীর থেকে জুলাই, প্রতিরোধের ইতিহাস চর্চায় ডাকসুর উদ্যোগ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের নিরস্ত্র জনতার প্রতিরোধ’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ২৬ জন বিজয়ীকে সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাবি শিক্ষার্থী সুহাইল মাহদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

স্বাগত বক্তব্যে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, উপমহাদেশের ঔপনিবেশিকবিরোধী প্রতিরোধ আন্দোলনে সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের সংগ্রাম ও আত্মত্যাগ বাঙালির প্রতিরোধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। তার বাঁশেরকেল্লার প্রতিরোধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের নিরস্ত্র মানুষের টিনকে ঢাল বানিয়ে প্রতিরোধ একইসূত্রে গাথা; কারণ এর অনুপ্রেরণার উৎস এক অর্থাৎ জালিমকে প্রতিরোধ করা। তরুণ প্রজন্মের কাছে এসব ইতিহাস তুলে ধরতে গবেষণাভিত্তিক লেখালেখি ও চর্চা আরও বাড়ানো প্রয়োজন। এই প্রতিযোগিতার বাছাইকৃত গবেষণা মূলক প্রবন্ধ নিয়ে শীঘ্রই একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হবে। বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন