ভারতে বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি

ভারতে বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি
প্রতীকী ছবি

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। চলমান মৌসুমি বৃষ্টির মধ্যে মঙ্গলবার (৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসেও প্রাণহানি বাড়ছে।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার কৃষক। খোলা মাঠে ফসলের ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতে প্রাণ হারান। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন ঝাড়খণ্ডে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাত ও বৈরী আবহাওয়ার ঝুঁকিও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু ঝাড়খণ্ডেই ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বেশির ভাগ মৃত্যুই বজ্রপাতে ঘটে।

এদিকে চলতি বছরের ভারি বর্ষণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে এখন পর্যন্ত প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের কেরালায় ভারি বৃষ্টিতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।

সূত্র: সামা টিভি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন