চেলসিতে এমিলিয়ানো মার্টিনেজ

চেলসিতে এমিলিয়ানো মার্টিনেজ

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৭.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে পাড়ি জমিয়েছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। এর মধ্য দিয়ে ভিলার সঙ্গে তাঁর ছয় বছরের সম্পর্কেরও ইতি ঘটল।

বিজ্ঞাপন

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। এরপর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৫ ম্যাচে গোলবার সামলেছেন তিনি। ভিলার হয়ে উয়েফার তিনটি প্রধান প্রতিযোগিতাতেই খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অ্যাস্টন ভিলার জার্সিতে শেষ ম্যাচটিও ছিল স্মরণীয়। আঙুলে চোট থাকা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ নিয়ে ইউরোপা লিগের ফাইনালে খেলেছিলেন মার্টিনেজ।

এরই মধ্যে তাঁর সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে পার্মা থেকে জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা। মার্টিনেজের জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেই চুক্তি আর হয়নি।

ক্লাব ছাড়ার ইচ্ছা মার্টিনেজ আগেই জানিয়েছিলেন। নতুন চ্যালেঞ্জের সন্ধানে থাকা এই আর্জেন্টাইন শেষ পর্যন্ত চেলসিকেই বেছে নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন