রাজধানীর গুলশান ১ নম্বরে নতুন আউটলেট চালু করেছে ফরাসি ধাঁচের আর্টিজান বেকারি ও ক্যাফে ব্র্যান্ড লা ডেলিশিয়া। গত ৩১ আগস্ট আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ছিল ১০ শতাংশ সেভিংস অফার।
উদ্বোধনী অনুষ্ঠানে লা ডেলিশিয়ার প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, মার্কেটিং ও সেলস বিভাগের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি, লয়্যাল গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘গুলশান এলাকায় আমাদের প্রতি গ্রাহকদের ব্যাপক সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা এই নতুন আউটলেট চালু করেছি। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকেরা আরো সহজে আমাদের পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন এবং তাদের জন্য আরো উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।’ নতুন আউটলেটে ব্র্যান্ডটির সিগনেচার পণ্য পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ক্লাসিক ও কাস্টমাইজড কেক, বিভিন্ন ধরনের ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিজান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি আইটেম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকেরা সরাসরি আউটলেটে এসে কেনাকাটার পাশাপাশি অনলাইনেও অর্ডার করতে পারবেন। লা ডেলিশিয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসেই কেক ও অন্যান্য বেক্ড পণ্য অর্ডার করা যাবে।
লা ডেলিশিয়া বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক আউটলেট পরিচালনা করছে। গুলশান ১ নম্বরে নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্র্যান্ডটির সেবা আরো বিস্তৃত হলো। গ্রাহকেরা এখন আরো সুবিধাজনকভাবে তাদের পছন্দের বেকারি ও ক্যাফে পণ্য উপভোগ করতে পারবেন।
ওয়েবসাইট : www.ledelicia.com
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

