জোটের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জোটের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও সম্ভাব্য মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। চলচ্চিত্র জগতের সুপারস্টার থেকে রাজনীতির শীর্ষে ওঠার বহুল আলোচিত পথ অনুসরণ করে তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে জোরালো ইঙ্গিত মিলেছে।

গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রথমবার অংশ নিয়েই ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৬২ বছরের আধিপত্য ভেঙে দেয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শুরু হয় টানটান রাজনৈতিক নাটক।

বিজ্ঞাপন

রাজ্যপাল আর. ভি. আর্লেকার স্পষ্ট জানিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। টানা কয়েক দফা বৈঠকের পরো একই অবস্থানে অনড় থাকেন তিনি এবং প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দেওয়ার নির্দেশ দেন।

নিজ দলের আসন সংখ্যা যথেষ্ট না হওয়ায় বিজয়কে জোটসঙ্গী খুঁজতে হয়। প্রথমে কংগ্রেস ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে টিভিকে-কে পাঁচটি আসনের সমর্থন দিতে রাজি হয়, তবে শর্ত ছিল বিজেপির মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে কোনো জোট নয়।

এরপর বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই (এম) এবং সিপিআই-এর সঙ্গে আলোচনা শুরু করে টিভিকে। শেষ পর্যন্ত ভিসিকে ও বামদলগুলোর সমর্থন বিজয়ের পক্ষেই যায়। এই তিন দলের মোট ছয়টি আসন যোগ হওয়ায় টিভিকে জোটের সংখ্যা দাঁড়ায় ঠিক ১১৮-তে; যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সীমায়।

সূত্রের খবর, জোটে থাকা প্রতিটি দল নতুন সরকারে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেতে পারে। এ পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় বিজয়ের চেন্নাইয়ের বাসভবনের বাইরে ‘টিভিকে, টিভিকে’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমর্থকদের ভিড়।

অন্যদিকে, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য সমঝোতা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত আদর্শগত ও সাংগঠনিক বিরোধের কারণে সেই আলোচনা বাস্তব রূপ নেয়নি।

সূত্র: এনডিটিভি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...