‘চিকেনস নেক’ নিয়ে ভারতের উদ্বেগ, শিলিগুড়ি সফরে যাচ্ছেন অমিতশাহ

‘চিকেনস নেক’ নিয়ে ভারতের উদ্বেগ, শিলিগুড়ি সফরে যাচ্ছেন অমিতশাহ
ছবি: সংগৃহীত

শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠক করতে তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রোধ এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অগ্রগতি নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে শনিবার শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শনে যাবেন তিনি।

উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ‘চিকেনস নেক’ এবং ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখাই তার সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বিজ্ঞাপন

শিলিগুড়িতে বিএসএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সেইসঙ্গে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডর দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। নেপাল ও বাংলাদেশের মাঝামাঝি অবস্থিত এই করিডরের সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। পাশাপাশি ভারত-চীন-ভুটান সীমান্তের নিকটবর্তী হওয়ায় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বিবেচনায় বিশেষ গুরুত্ব পেয়ে আসছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন