‘পতাকা ওড়াও’ কর্মসূচির প্রস্তুতিকালে ককরোচ প্রধান আটক

‘পতাকা ওড়াও’ কর্মসূচির প্রস্তুতিকালে ককরোচ প্রধান আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা প্রধান দীপকে। ছবি: সংগৃহীত

আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ বা ‘পতাকা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা প্রধান দীপকে। তবে কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার আগেই তাকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল ৫টায় এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দীপকের দিল্লির বাসভবন ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ তাকে কর্মসূচি বাতিল করার জন্য আগেই নোটিশ দিয়েছিল বলে জানা গেছে।

আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদ জানাতেই ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে পুলিশের বাধায় দীপকে সেই কর্মসূচিতে যোগ দিতে পারেননি।

ঘটনাটি ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে দীপককে ঠিক কোন আইনে আটক করা হয়েছে, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কী ব্যাখ্যা দেওয়া হয়েছে— এ বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন