ব্যক্তিগত সহকারীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে: শুভেন্দু অধিকারী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ব্যক্তিগত সহকারীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে: শুভেন্দু অধিকারী
নিহত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এর জন্য বেশ কয়েক দিন ধরে তথ্য সংগ্রহ করা হয়েছিল বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শুভেন্দু বলেন, চন্দ্রনাথকে খুনের সঙ্গে রাজনৈতিক কারণ থাকতে পারে। তবে এ নিয়ে তিনি আর কিছু বলতে চাননি।

শুভেন্দু বলেন, পুলিশ তাকে জানিয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে তারা অনেক তথ্য পেয়েছে। পুলিশের ওপর তার ভরসা আছে এবং দোষীরা দ্রুত ধরা পড়বে বলে পুলিশ তাকে জানিয়েছে।

দলের কর্মীদের শুভেন্দু বলেছেন, তারা যেন আইন নিজের হাতে তুলে না নেন। শান্তি বজায় রাখেন।

তিনি দাবি করেছেন, বুধবার বিজেপি কর্মীদের উপর খড়দহে বোমা মারা হয়েছে, বরাহনগরে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে এবং বসিরহাটে গুলি চালানো হয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন