ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে হবে। ফ্যাসিবাদের দোসর যারা অনলাইনে ভিডিও বার্তার মাধ্যমে 'আগামীকাল আসব, পরশু আসব, অমুক মাসে আসব' বলছেন—আপনারা বাংলাদেশে আসেন, বাংলাদেশের মানুষ আপনাদের কঠোর হস্তে দমন করবে।

বিজ্ঞাপন

শনিবার দুপুর ১২টায় উপজেলার জয়পুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন