‘মোদি ভারতের জন্য লজ্জা’, মুক্তি পেয়ে দীপকের প্রতিক্রিয়া

‘মোদি ভারতের জন্য লজ্জা’, মুক্তি পেয়ে দীপকের প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

মুক্তির পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় জানিয়েছেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা দীপকে। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার কারণ। এই দেশ এর চেয়ে বড় কোনো কাপুরুষ ও নির্যাতনকারীকে কখনো দেখেনি।’

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার সকালে দীপকে, সৌরভ ও আশুতোষকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তার পরেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকেসহ তিনজন। সিজেপির লিগ্যাল টিমের প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ ও আশুতোষ এক বছরের জন্য কোথাও ‘শান্তি ভঙ্গ’ করতে পারবেন না। এই শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

তাদের মুক্তির পর একটি বিবৃতি দিয়েছে সিজেপি । এতে বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না। অবশেষে দীপকে, সৌরভ ও রাঙ্কাকে ছাড়তে বাধ্য হলো দিল্লি পুলিশ।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন