কেন্দুয়ায় বাড়ির আঙিনায় খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

কেন্দুয়ায় বাড়ির আঙিনায় খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাড়ির আঙিনায় খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ (৭) ও আরাফাত (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুই শিশু ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল দুই ভাই। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত এক শিশু বিদ্যুতের ছেঁড়া বা খোলা তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ভাইকে ছটফট করতে দেখে ছোট ভাইটি তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে আক্রান্ত হয়।

ঘটনার সময় শিশুদের বাবা-মা পাশেই গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। হঠাৎ সন্তানদের চিৎকার শুনে তারা দ্রুত ছুটে এসে দুজনকে উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন