ফেনী সীমান্তে অর্ধশত ভারতীয় গরু ও দেড় শতাধিক মদের বোতল জব্দ

ফেনী সীমান্তে অর্ধশত ভারতীয় গরু ও দেড় শতাধিক মদের বোতল জব্দ

ফেনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অর্ধশত ভারতীয় গরু ও দেড় শতাধিক বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ফেনীস্থ বিজিবি-৪-এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার জেলার ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় গরু এবং বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।

ফেনী ব্যাটালিয়নের (বিজিবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা চোরাই মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন