ভারতের মুম্বাইয়ে ভূমিধসে নিহত ২, অনেকের চাপা পড়ার আশঙ্কা

ভারতের মুম্বাইয়ে ভূমিধসে নিহত ২, অনেকের চাপা পড়ার আশঙ্কা
ছবি: এনডিটিভি

ভারতের মুম্বাইয়ের ঘাটকোপারের চিরাগ নগরের গাউসিয়া চওলে ভূমিধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চার থেকে পাঁচজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে ভূমিধসের এ ঘটনা ঘটে।

বিএমসি মুম্বাই ফায়ার ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার ৩টা ৪৮ মিনিটে পাহাড় ধসে পাশের কয়েকটি বাড়ির ওপর পড়ে। এতে কয়েকজন আটকা পড়ে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ ও এনডিআরএফের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিহত দুজনের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত ১৮ বছর বয়সি সোহেল আনসারি ও ১৪ বছর বয়সি মোহাম্মদ আনসারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই স্থিতিশীল বলে জানা গেছে। উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন