নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে দীপকেকে

নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে দীপকেকে
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টা আটক করে রাখার পরে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে মুক্তি পাননি। তাকে নিম্ন আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে শুক্রবার সন্ধ্যায় সতর্কতামূলক ধারায় নেহা ও অভিজিৎকে আটক করা হয়। দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারার আওতায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে নেহাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অভিজিতের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) আওতায় দায়ের করা হয়েছে মামলা।

বিজ্ঞাপন

যদিও অভিজিৎকে গ্রেপ্তার করে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় আছেন বলে জানিয়েছেন সিজেপি আইনি বিভাগের প্রধান রত্না সিং। তিনি বলেছেন, ‘অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিশেষ ম্যাজিস্ট্রেটের কোর্টে পেশ করা হয়েছে। এখনো তার অবস্থান জানা যায়নি। তার সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারেননি।’

শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলের আগে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে ও নেহা বোরাকে প্রতিরোধমূলক হেফাজতে নিয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন