আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোটে ওয়াইসির পার্টি

বিবিসি বাংলা

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোটে ওয়াইসির পার্টি

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসোভা ভোটে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি এজেইউপির সঙ্গে জোট বাঁধছে আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন এআইএমআইএম।

বিজ্ঞাপন

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মসজিদ তৈরি করতে চান।

রোববার এক সাংবাদিক সম্মেলনে মি. কবীর বলেন, “সারা বাংলা জুড়ে বিভিন্ন আসনে আমাদের ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি রেজিনাগর ও নওদা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। পুনম বেগম ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছেন।”

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, “এআইএমআইএম-এর সঙ্গে জোট বেঁধে হয়ত আমরা আটটি আসনে লড়ব।”

অন্যদিকে, রোববারই এআইএমআইএম-এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি এজেইউপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়র কথা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গের ভোটে আমরা হুমায়ুন কবীরের দলের সঙ্গে লড়ব। ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন মমতা ব্যানার্জী কিন্তু মুসলমানদের উন্নয়ন হয়নি। তাদের সঙ্গে অন্যায় হয়েছে।”

প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনেও লড়েছিল এআইএমএম যদিও ফল আশানুরূপ হয়নি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন