একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা
প্রতীকী ছবি (এআই জেনারেটেড)।

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি সেতু থেকে যমুনা নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন এক তরুণ। পুলিশ ও স্থানীয় ডুবুরিরা তাকে উদ্ধার করেছেন। তবে তার প্রেমিকা তিনি নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই সেখান থেকে চলে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই যুগল একসঙ্গে আত্মহত্যা করার উদ্দেশ্যেই সেতুটিতে গিয়েছিলেন। তবে আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরেই ওই তরুণী সেখান থেকে চলে যান।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর, তারা আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে যুবকের সঙ্গে থাকা ওই তরুণীকে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন