আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৭

আমার দেশ অনলাইন

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৭
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিম পালাম এলাকায় একটি আবাসিক ভবনে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন।

দিল্লি ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকাল ৭টার দিকে ওই ভবনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পাওয়ার পরপর ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ এবং জরুরি সেবা দানকারী অন্যান্য দলগুলো উদ্ধার অভিযানে সহায়তার জন্য দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়।

দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, একটি আবাসিক ইউনিটে আগুন লাগার তথ্য পাওয়ার পর থেকেই তারা আশঙ্কা করছিলেন যে ভেতরে বেশ কিছু মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

উদ্ধার অভিযান চলাকালীন সাতজনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিন জনই শিশু। আগুনের শিখা ও ধোঁয়ার কারণে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ভেতরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। সূত্র: এনডিটিভি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...