যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছে ককরোচ

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছে ককরোচ
ছবি: সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে থানায় যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দলটির (সিজেপি) তিন শীর্ষ নেতা দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন। শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি চাইবেন তারা।

রোববার রাতে সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে জানান, সৌরভ দাস ও রত্না সিংকে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন তিনি। আশুতোষ বলেন, ‘যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য সময় চেয়ে আমরা তিনজন এবং সিজেপির অন্য নেতারা পার্লামেন্ট স্ট্রিট থানায় যাব।’

বিজ্ঞাপন

পুলিশ অনুমতি না দলে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথা জানিয়েছেন আশুতোষ।

ভোট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে এসআইআর প্রক্রিয়া স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে অবস্থানের ডাক দিয়েছিল সিজেপি। এই কর্মসূচির আগেই দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়। বিভিন্ন রাজ্য থেকে আন্দোলনকারীরা যাতে বিক্ষোভে যোগ দিতে না পারেন, সে জন্য দিল্লিমুখী ২৪০টি ট্রেন বাতিল করা হয়। বন্ধ করা হয় দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন।

শনিবার আন্দোলনকারীদের যন্তর মন্তরের কাছে যেতে দেয়নি পুলিশ। যেখানেই জমায়েতের চেষ্টা হয়েছে, সেখানেই চলেছে পুলিশি ধরপাকড়।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন