‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের মর্যাদা দিয়ে ভারতে বিল পাস

‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের মর্যাদা দিয়ে ভারতে বিল পাস
ছবি: সংগৃহীত।

ভারতের লোকসভায় তুমুল তর্ক-বিতের্কের মধ্যে আইন পাস হওয়ার পর সংসদ একটি বিল পাস করেছে। যেখানে দেশটির হিন্দুত্ববাদী জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের যেকোনো অপমানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বিলটি পাসের মধ্য দিয়ে দেশটির ‘বন্দে মাতরম’ গানকে-কে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর সমমর্যাদা দিবে।

বিজ্ঞাপন

মাত্র দুজন আইনপ্রণেতার বক্তব্যের পর বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিরোধী দলের তোলা সংশোধনীগুলো লোকসভায় বাতিল হয়ে যায়। বিল পাসের পর ভারতের তামিলনাড়ুর প্রধান আঞ্চলিক রাজনৈতিক দল ডিএমকের সাংসদ এ রাজা কিছু কাগজপত্র ছিঁড়ে স্পিকারের আসনের সামনের খালি জায়গায় ছুঁড়ে মারেন।

এর আগে ডিএমকে সদস্য কে কানিঝা বিলটির বিরোধিতা করে বলেন, জাতীয়তাবাদের আড়ালে এটি একটি ‘হিন্দুত্ববাদী এজেন্ডা’। তিনি বলেন, ‘এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। আইন এনে আপনি জাতীয়তাবাদ চাপিয়ে দিতে পারেন না; এই গানটি দেশের ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী। আমাদের সংবিধান প্রণেতারা প্রজ্ঞা দেখিয়ে এই গানের কেবল দুটি স্তবকে থেমে গিয়েছিলেন, কিন্তু আজ সবকটি (ছয়টি) স্তবক গাওয়া বাধ্যতামূলক করে এবং তা না গাইলে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে আপনারা দেশকে মেরুকরণের চেষ্টা করছেন।’

অন্যদিকে বিজেপির সম্বিত পাত্র বলেন, কংগ্রেস তাদের ৭৬ বছরের শাসনকালে ‘বন্দে মাতরম্‌’-কে জাতীয় গান হিসেবে উপযুক্ত সম্মান দেয়নি।

বিলটি পাসের পর বিরোধীদের অব্যাহত স্লোগানের মুখে লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি ঘোষণা করা হয়। চলমান বর্ষাকালীন অধিবেশনে এটিই প্রথম বিল যা লোকসভায় পাস হলো।

এদিকে নিম্নকক্ষে বিতর্কের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই বলেন, কংগ্রেসের উচিত ছিল তাদের ৭৬ বছরের শাসনকালে ‘বন্দে মাতরম্‌’-কে উপযুক্ত সম্মান দেওয়া, কিন্তু তারা কেবল তোষণ নীতি ও তোষণ রাজনীতি করে গেছে। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার এখন জাতীয় গানকে তার প্রাপ্য সম্মান দিচ্ছে।

বর্তমান ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন’ অনুযায়ী, জাতীয় সঙ্গীত (জনগণমন) গাওয়ায় ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া বা সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিঘ্ন ঘটানোকে নিষিদ্ধ করা হয়েছে। এসব অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এমনকি দ্বিতীয়বার বা পরবর্তীতে একই অপরাধের ক্ষেত্রে ন্যূনতম এক বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। নতুন পাস হওয়া সংশোধনী বিলটির মাধ্যমে এই বিধানগুলো জাতীয় গান ‘বন্দে মাতরম্‌’-এর ক্ষেত্রেও প্রযোজ্য করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন