চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে জেলা শিক্ষা অফিস।
শনিবার সাড়ে ১১টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জিয়াউল হিকমা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এর পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও ধর্মচর্চা থাকতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। লেখাপড়ার জন্য চাঁদপুর হবে ওয়ান-স্টপ সার্ভিস।
তিনি আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সহসাই এটি চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। এক সপ্তাহের মধ্যে মেডিকেল কলেজের জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হচ্ছে। দুই বছর পর তোমরাও মেডিকেল কলেজ এবং চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকেও একদিন দেশের উন্নয়নে ও শিক্ষার প্রসারে কাজ করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, স্কুল ও কলেজে পড়ালেখার গুণগত মান আরও উন্নত করতে হবে। প্রধানমন্ত্রী চান, আপনারাও দেশের পরিবর্তনে অংশ নিন এবং সুন্দর চাঁদপুর বিনির্মাণে ভূমিকা রাখুন। আপনাদের আন্তরিকতায় শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করবে।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. হারুনুর রশীদ, চান্দ্রা ফাজিল মাদরাসার অধ্যক্ষ এ টি এম মোস্তফা, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইসলাম এবং হাইমচর বাজাপ্তি রমণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জোছনা আক্তার মমতাজ, রতন কুমার বাইন ও রাশেদুল ইসলাম।
শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাইশা, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আফরান খান, চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মেহজাবিন ইসলাম, চাঁদপুর ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজের তাজবীর বিন হান্নান, নীলকমল মাদরাসার শিক্ষার্থী ফারিহা এবং হাইমচর চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন ইসলাম।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

